news desk
২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় ৩শ বিঘা আবাদি জমি পানিবন্দি, শ্যালো মেশিন দিয়ে উদ্ধারের চেষ্টা

বগুড়া প্রতিনিধি: পাহাড়ী ঢলে ও সপ্তাহব্যাপী অবিরাম বৃষ্টিতে বাঙালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বগুড়ার শেরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌর এলাকায় নিম্নাঞ্চলের ৩শ বিঘা কৃষি আবাদি জমি। আবাদির জমির ফসল বাঁচাতে প্লাবিত ৩টি গ্রামের ২০/২৫ জন কৃষক ও যুবসমাজ তাদের নিজস্ব হতবিল সংগ্রহ করে ১০টি শ্যালো মেশিন লাগিয়ে ১১দিন যাবত সেচের মাধ্যমে ফসল রক্ষার প্রানান্তর চেষ্টা চালিয়ে আসছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে পানি জমে ও উজান থেকে নেমে আসা পানির ঢলে উপজেলার খামারকান্দি ইউনিয়নে নিম্নাঞ্চলের ঘোড়দৌর মেঘাই খাল দিয়ে পানি প্রবেশ করে ঘোড়দৌর, পারভবানীপুর, নগর এলাকাসহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ৩শ বিঘা জমিতে মৌসুমী সবজি আবাদ করে কৃষকরা। হঠাৎ করে ৪র্থ দফায় আকস্মিক বন্যায় আবাদি জমিতে করলা, মরিচ, বেগুন, পোটল, সিম, ফুলকপি, বাধাকপি, কুমুর, আমন ধানের আবাদ পানিতে নিমজ্জিত হয়। তবে ওইসব জমিগুলো বেশি দিন পানিতে ডুবে হয়ে থাকলে কৃষি আবাদ নষ্ট হয়ে যাবে। তাইতো এ সকল কৃষি আবাদি জমির পানি শুকাতে এবং ফসল বাঁচাতে এলাকার ৩টি গ্রামের কৃষকরা নিজেদের সাধ্য মত ১০টাকা থেকে শুরু করে ২০হাজার টাকা করে দিয়ে ১১দিন যাবত ১০টি শ্যালো মেশিন লাগিয়ে প্রানপণ চেষ্টা চালিয়ে আসছে। এতে করে শ্যালো মেশিন দিয়ে রাতদিন ২৪ ঘন্টায় প্রায় দৈনিক ১৭/২০ হাজার টাকা খরচ করে পানি সেচ করছে কৃষকরা। ৩০ হাজার টাকা ব্যায়ে লোহা ও ষ্টিলের সীট ক্রয় করে ঘোড়দৌর গ্রামের মেঘাই খালের মুখ বন্ধ করেও দিয়েছে, যেন বন্যার পানি আর প্রবেশ করতে পারে না।

আবাদী জমি রক্ষায় শ্যালো মেশিন দিয়ে সেচ দেওয়ার কাজে নিয়োজিত জাকারিয়া, রব্বাানী, আবিদুর, হেটলু, আব্দুর রহিমন, আইজুল, হালিম, আলতাব আলী, আইজুল, আমিনুল, মান্নান জানান, আমরা ১১দিন হয়েছে ঘোড়দৌর মেঘাই খালের সাকোটির মুখ বন্ধ করে পানি সেচ করছি। এই ১১দিনে ৪ফিট পানি কমিয়েছি। এতে অনেক জমি অনেকটা জেগে উঠেছে, রক্ষা পাচ্ছে কৃষি আবাদ। আমরা যদি সরকারি কোন সহযোগিতা পাই তাহলে কৃষি আবাদি কৃষক বাচবে এবং কিছুটা উপকৃত হব। আর সেচ প্রকল্প হতে অর্থ বরাদ্ধ/সহযোগিতা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের সহযোগিতা করতে সরকারি ভাবে প্রণোদনা অথবা সেচ প্রকল্প হতে অর্থ বরাদ্দ দেওয়ার চেষ্টা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১০

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১১

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১৭

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৮

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৯

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

২০