Ritesh Beghi
১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

ইরান যুদ্ধের সমর্থনে মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিংকন ২৬০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন থাকলেও এই সময় ‘অনেক দীর্ঘ নয়’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রণতরীটির নাবিকদের মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার অবনতি নিয়ে পরিবার ও আইনপ্রণেতাদের উদ্বেগের মধ্যেই তিনি এমন মন্তব্য করলেন।  খবর রয়টার্সের

স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্ক যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, আট মাসের বেশি সময় ধরে সমুদ্রে থাকা রণতরীটির জন্য অতিরিক্ত দীর্ঘ হয়ে গেছে কি না। জবাবে তিনি বলেন, ‘না, না, না। মোটেও অনেক দীর্ঘ নয়’।

ট্রাম্প জানান, রণতরীটি বর্তমানে অথবা খুব শিগগিরই অন্য একটি একই ধরনের রণতরী দিয়ে প্রতিস্থাপিত হবে।

গত বছরের নভেম্বরে সান দিয়েগো ঘাঁটি থেকে যাত্রা শুরু করা ইউএসএস আব্রাহাম লিংকনকে পরে ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন সামরিক অভিযানকে সহায়তার জন্য মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। রণতরীটিতে প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন রয়েছেন।

মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেনথালের দাবি, রণতরীটি ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে থামেনি, যা আধুনিক সময়ে টানা সমুদ্রে থাকার নতুন রেকর্ড।

এদিকে কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা নাবিকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি নিয়ে জবাবদিহি দাবি করেছেন। তাদের অভিযোগের মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্যের অবনতি, জীবনযাত্রার খারাপ পরিস্থিতি এবং প্রয়োজনীয় সরবরাহের সংকট।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার (১৩ আগস্ট) এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, রণতরীটির পরিস্থিতি নিয়ে প্রকাশিত তথ্য ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১০

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১১

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১২

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৩

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৪

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১৫

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৬

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৭

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৮

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৯

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

২০