news desk
৩ মার্চ ২০২১, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারা নরদাশ ইউনিয়নের নৌকার মাঝি হতে চান গোলাম শফি কামাল

রাজশাহী বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে ত্রাণ কমিটির চেয়ারম্যান ও নরদাশ ইউনিয়ন পরিষদের চার, চারবারের (৪) সফল চেয়ারম্যান দীর্ঘদিনের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আর কে, এম মোসলেম উদ্দীন মিয়ার তৃতীয় সন্তান অধ্যক্ষ গোলম শফি কামাল (বাবুল)।তিনিএবারে ইউপি নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করতে মনোনয়ন প্রত্যাশী। অধ্যক্ষ গোলাম শফি কামাল (বাবুল) ও তার পরিবার আওয়ামীলীগের দীর্ঘদিনের রাজনীতির লড়াকু সৈনিক। তার বড় ভাই অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল নরদাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বর্তমান বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তার ছোট ভাই নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ গোলাম শফি কামাল (বাবুল)। তিনি ২৬/১১/১৯৭৭ইং সালে আওয়ামীলীগ পরিবারে জম্ম গ্রহন করেন। তার পিতার হাত ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অনুপ্রবেশ করেন, একজন সৎ যোগ্য, সমাজ সেবক ব্যক্তি হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিত রয়েছে। তিনি ছাত্র অবস্থায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। স্কুল, কলেজে পড়া অবস্থায় তিনি দলীয় বিভিন্ন পদে ও অধিষ্ঠিত হয়েছেন। তিনি দুই দুইবার নরদাশ ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাবেক কোষাধক্ষ ছিলেন। সাবেক সভাপতি ছিলেন নরদাশ ইউনিয়ন যুবলীগ, সাবেক সাধারণ সম্পাদক ছিলেন নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগ। এছাড়াও তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন, বাংলাদেশ কারিগরি (বিএম) কলেজ অধ্যক্ষ সমিতি কেন্দ্রীয় কমিটি, ঢাকা। তিনি বর্তমান নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানিত সদস্য রয়েছেন। তার নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার তার উন্নয়ন মুলক কাজকর্মে উৎসাহিত হয়ে তৃণমূল থেকে শুরু করে উপর পযার্য়ের মহল আনন্দিত। এই জন্য গত ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। কিন্তু আওয়ামী লীগের আরেক জন বিদ্রোহী প্রার্থী থাকার কারণে বিএনপির প্রার্থী কাছে সে স্বল্প ভোটে পরাজয় বরণ করেন। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অধ্যক্ষ গোলাম শফি কামাল (বাবুল) বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার টিকিট যদি পায় অথবা মানেনীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে আবারো ও নরদাশ ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন দেন তাহলে অবশ্যই তিনি জয় লাভ করবেন। এ ব্যাপারে নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ গোলাম শফি কামাল (বাবুল) এর সাথে কথা হলে তিনি বলেন, আমি গত নির্বাচনে অবশ্য জয় লাভ করতাম কিন্তু আমার দলের আরেকজন বিদ্রোহী প্রার্থী থাকার কারণে বিএনপির দূর্বল প্রার্থীর কাছে স্বল্প ভোটে পরাজয় বরণ করতে হয়। বর্তমান ইউপি নির্বাচন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি আরও জানান, এবারে ইউপি নির্বাচনে মানোনীনয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি নৌকার টিকিট দেন তাহলে জনগন অবশ্যই আমাকে অথাৎ প্রধানমন্ত্রীর নৌকাকে বিজয় করবেন ইনশাআল্লাহ।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের

১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা

৬৮ বছরে বিশ্বকাপে দ্রুততম গোলের সেঞ্চুরি

১০

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১১

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

১২

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৩

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

১৪

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

১৫

কসবায় স্টেশন মাস্টারকে মারধর, আটক ১

১৬

ফিফায় অভিযোগের হুমকির পরও ইরানি দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে না যুক্তরাষ্ট্র

১৭

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

১৮

স্পেন ম্যাচের আগে সেই আর্জেন্টিনা-বধ নিয়ে যা বলল সৌদি আরব

১৯

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫

২০