Ritesh Beghi
২১ জুন ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৮ বছরে বিশ্বকাপে দ্রুততম গোলের সেঞ্চুরি

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা একেবারে শেষদিকে। প্রতি ম্যাচেই গোলের দেখা মিলছে। কেবল স্পেন বনাম কেপ ভার্দে ও ইকুয়েডর বনাম কুরাসাও ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য স্কোরে। সবশেষ নেদারল্যান্ডস ম্যাচটি গোলের মাইলফলক ছুঁয়েছে। ৬৮ বছরের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম ১০০ গোল হয়েছে সুইডেনের বিপক্ষে ডাচদের ম্যাচে।

১৯৫৮ সালের পর সবচেয়ে দ্রুততম ১০০ গোলের আসর এটি। ৩৩ ম্যাচেই এই মাইলফলক তৈরি হয়েছে। লিভারপুল ফরোয়ার্ড কডি গাকপো নেদারল্যান্ডসের চতুর্থ গোল করে তিন অঙ্কের ঘরে নেন। শনিবার ম্যাচটি ৫-১ গোলে জিতেছে ডাচরা। সবচেয়ে দ্রুততম একশ গোল হয়েছিল ১৯৫৪ সালে, ২০ ম্যাচে।

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ১০০ গোল হতে লেগেছিল ৩৬ ম্যাচ, ১৯৮২ সালেও একই সংখ্যক ম্যাচে এই সেঞ্চুরি হয়েছিল। ১৯৭৮ ও ১৯৯৪ বিশ্বকাপে লেগেছিল ৩৮ ম্যাচ। এবারের বিশ্বকাপে ম্যাচ প্রতি ৩.০৯ গোল হয়েছে, এই হিসাবে ৩০০ গোল অতিক্রম করতে পারে এবারের আসর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৮ বছরে বিশ্বকাপে দ্রুততম গোলের সেঞ্চুরি

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

কসবায় স্টেশন মাস্টারকে মারধর, আটক ১

ফিফায় অভিযোগের হুমকির পরও ইরানি দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে না যুক্তরাষ্ট্র

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

স্পেন ম্যাচের আগে সেই আর্জেন্টিনা-বধ নিয়ে যা বলল সৌদি আরব

১০

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫

১১

জাতিসংঘ কর্মকর্তা ও ইসরাইলি দূতের মধ্যে তুমুল তর্কবিতর্ক

১২

আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ

১৩

গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে

১৪

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

১৫

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

১৬

‘মেলোনি আমার সঙ্গে ছবি তোলার জন্য কাকুতি-মিনতি করেছিলেন’

১৭

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৮

ছিটকে গেলেন তারকা, বিপাকে আর্জেন্টিনা

১৯

ঘোষণা দিয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

২০