Ritesh Beghi
২১ জুন ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পেন ম্যাচের আগে সেই আর্জেন্টিনা-বধ নিয়ে যা বলল সৌদি আরব

২০২২ বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিল সৌদি আরব। সেই একই কাণ্ড ২০২৬ বিশ্বকাপেও ঘটাতে মরিয়া দলটি। আজ স্পেনের বিপক্ষে নামবে এশিয়ান এই দল। সে ম্যাচেও একই প্রত্যাশা দলটির। 

আজ রোববার স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে সৌদি আরবের অঘটন ঘটানোর সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে লামিন ইয়ামাল আর নিকো উইলিয়ামস শুরুর একাদশে থাকেন কিনা তার ওপর। ম্যাচের আগের দিন একথা জানিয়েছেন সৌদি কোচ জর্জিওস দনিস।

চোট থেকে সেরে উঠে ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালাচ্ছেন ইয়ামাল ও উইলিয়ামস দুজনই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে স্পেন গোলশূন্য ড্র করার সেই ম্যাচে বদলি হিসেবে বেঞ্চে ছিলেন তারা। সংবাদ সম্মেলনে দনিস বলেন, ‘ইয়ামাল বা উইলিয়ামস বেঞ্চে থাকলে স্পেন একই দল থাকে না।’

তিনি আরও বলেন, ‘তখনও তাদের বলের দখল অনেক থাকে, তবে এই দুজন না থাকলে ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে গোল করার যে ব্যক্তিগত সামর্থ্য, সেটার ঘাটতি দেখা যায়। আমি বলছি না এটা স্পেনের জন্য সমস্যা, তবে এই খেলোয়াড়রা না থাকলে তারা ভিন্নভাবে খেলে। কেপ ভার্দের বিপক্ষে এটা আমরা স্পষ্টভাবেই দেখেছি।’

এর আগে নিজের সংবাদ সম্মেলনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে খুব বেশি কিছু প্রকাশ করেননি। তিনি সাংবাদিকদের বলেন, ‘সে (ইয়ামাল) ভালো অনুভব করছে, এটাই সবচেয়ে ভালো খবর। সে কত মিনিট খেলবে তা আমরা দেখব। আপনাদের কেউ কেউ তার শুরুর একাদশে থাকা নিয়ে কথা বলছেন… মূল বিষয় হলো, সে ফিরে এসেছে।’

শক্তিশালী স্পেনের বিপক্ষে নিজের খেলোয়াড়দের কম ভুল করা, আরও সংঘবদ্ধ থাকা আর রক্ষণে আরও সংগঠিত থাকার তাগিদ দিয়েছেন দনিস। তিনি বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা একটা দলের বিপক্ষে খেলছি, আর এই ধরনের দলের বিপক্ষে খেলার সময় অভিজ্ঞতাটা উপভোগ করা এবং প্রতিপক্ষকে সম্মান করা জরুরি, তবে অতিরিক্ত নয়।’

স্পেনের বিপক্ষে বলের দখল পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে দনিস বলেন, ‘স্পেনের বিপক্ষে খেলে কোনো দলের পক্ষেই বলের দখল ধরে রাখা খুব কঠিন। তাই আমাদের নিজেদের চলাফেরায় আরও নিয়ন্ত্রণ রাখতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে, আর বল লাইন পেরিয়ে এলে সক্রিয়ভাবে রক্ষণ সামলাতে হবে।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব, যদিও সেবার গ্রুপ পর্ব পেরোতে পারেনি তারা। উল্টো সেই বিশ্বকাপ জিতেই নিয়েছিল আর্জেন্টিনা।

এই প্রসঙ্গে দনিস বলেন, ‘ফুটবলে অলৌকিক ঘটনা দেখতে ভালো লাগে, আর আমরা ফেভারিটদের কাছে আন্ডারডগদের হারতে দেখেছি। অবশ্যই, আর্জেন্টিনার বিপক্ষে সেই ফলাফলের একটা দারুণ স্মৃতি সৌদি ফুটবলের জন্য দারুণ একটা ব্যাপার, তবে আমরা সেখান থেকে কিছু টানছি না।’

মিয়ামিতে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতিবাচক শুরু করেছিল সৌদি আরব। তবে দনিস বলেছেন, নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখার আসল চাবিকাঠি লুকিয়ে আছে আগামী শুক্রবার হিউস্টনে গ্রুপের শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ফলাফলে।

দনিস আরও বলেন, ‘আমার মনে হয়, স্পেনের বিপক্ষের চেয়ে ম্যাচেই আমরা বেশি চাপ অনুভব করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

কসবায় স্টেশন মাস্টারকে মারধর, আটক ১

ফিফায় অভিযোগের হুমকির পরও ইরানি দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করছে না যুক্তরাষ্ট্র

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

স্পেন ম্যাচের আগে সেই আর্জেন্টিনা-বধ নিয়ে যা বলল সৌদি আরব

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৫

জাতিসংঘ কর্মকর্তা ও ইসরাইলি দূতের মধ্যে তুমুল তর্কবিতর্ক

আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ

গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে

১০

বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

১১

পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন

১২

‘মেলোনি আমার সঙ্গে ছবি তোলার জন্য কাকুতি-মিনতি করেছিলেন’

১৩

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ছিটকে গেলেন তারকা, বিপাকে আর্জেন্টিনা

১৫

ঘোষণা দিয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৬

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

১৭

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১৮

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৯

দেশে ফের কমল স্বর্ণের দাম

২০