Publisher
১৭ এপ্রিল ২০২১, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ৪৮ লাখ টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে ৪৮ লক্ষ টাকা মূল্যের ৬০০ গ্রাম হেরোইনসহ মাইনুল ইসলাম (৪৭) নামে এক ট্রাক মালিককে আটক করেছে পুলিশ। একই সাথে পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিও আটক করা হয়েছে। শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুল চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নামোরাজারামপুর এলাকার মৃত তরিকুল ইসলামের ছেলে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকপুর এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি চালায় এবং সিটের নিচে দুটি প্যাকেটে ভরা ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় চালকের পাশে বসা ওই ট্রাকের মালিক মাইনুল ইসলামকে আটক করা হয় এবং মাদক পরিবহনের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য নূন্যতম ৪৮ লাখ টাকা।
থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, আটক মাইনুল ইসলাম এর আগেও একাধিকবার ফেনসিডিল, হেরোইন ও অন্যান্য মাদকসহ আটক হয়েছেন এবং তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বর্তমান ঘটনায়ও তার নামে মাদক আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০