Publisher
২৯ মার্চ ২০২৩, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ভবন থেকে পড়ে শ্রমিক ও বজ্রপাতে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে নির্মাধীন ভবন থেকে পড়ে রনি মণ্ডল নামে একজন শ্রমিক ও বজ্রপাতে কালু মাতুব্বর নামে অপর একজন কৃষক নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় আজ দুপুরে তাদের মৃত্যু হয়েছে।

রনি মণ্ডলের গ্রামের রাজশাহী জেলার দুরগাপুর থানার জয় কৃষ্ণপুর এবং কালু মিয়ার বাড়ি কালামৃধা ইউনিয়নের ভাষরা গ্রামে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে ভাষরা গ্রামের নুরুউদ্দিন মিয়ার বাড়ির নির্মাধীন ভবনে পিয়াজের দানা শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত রনি মণ্ডল। আহত অবস্থায় তাকে গ্রামবাসী উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এসময় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বাড়ির পাশে নিজের জমি আবাদ করছিলেন ভাষরা গ্রামের কৃষক কালু মাতুব্বর। এসময় কয়েক দফায় বজ্রপাতের ঘটনায় তিনি গুরুত্বর আহত হন। বাড়ির পাশের লোকজন তাকে দেখতে পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পৃথক দুটি ঘটনায় লাশ উদ্ধার করেছে পুলিশ। পৃথক দুটি ঘটনায় এলাকায় একটি শোঁকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ মজুতদারদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাহায্যের ডাক সংগঠনগুলিকে

১

উত্তরাঞ্চলে বাড়ছে শীত, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

২

নতুন মজুরি ঘোষণার পরও সাভার-আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ

৩

রেকর্ড সময়ে পোশাক শ্রমিকদের মজুরি চূড়ান্ত: বেড়েছে ৪ গ্রেডে

৪

২৭৪ বছরের ঐতিহ্য, কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাসমেলা

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

৭

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৮

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৯

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

১০

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

১১

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১৩

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

১৪

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৬

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১৭

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৮

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৯

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

২০