Ritesh Beghi
১৫ জুলাই ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

বিশ্বকাপের সেমিফাইনাল শুধু দুই দেশের লড়াই নয়, এটি হবে ক্লাব সতীর্থদের মধ্যেও এক তীব্র প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ এবং ইংল্যান্ডের ডিফেন্ডার এজরি কনসা সারা মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে একসঙ্গে খেললেও, বুধবারের সেমিফাইনালে তারা থাকবেন দুই বিপরীত শিবিরে। আর সেই ম্যাচের আগে কনসা জানিয়ে দিলেন, মাঠে বন্ধুত্বের কোনো জায়গা নেই।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ-পূর্ব প্রতিক্রিয়ায় কনসা বলেন, ‘আমি এখনও দিবুর সঙ্গে কথা বলিনি। অনেক দিন পর কাল ওকে দেখে ভালো লাগবে। কিন্তু মাঠে পা রাখার পর সেখানে কোনো বন্ধু থাকে না।’

ইংল্যান্ড ডিফেন্ডার জানান, ব্যক্তিগত সম্পর্ক নয়, তার পুরো মনোযোগ এখন বিশ্বকাপের সেমিফাইনালেই। তিনি বলেন, ‘প্রতিটি মুহূর্ত উপভোগ করা গুরুত্বপূর্ণ। আমাদের দারুণ একটি দল রয়েছে এবং আমরা একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। তবে এখন আমাদের শুধু নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে। এই ম্যাচের ইতিহাস ভুলে গিয়ে মাঠে নিজেদের সেরাটা দিতে হবে।’

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচকে ঘিরে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনেক আলোচনা থাকলেও কনসা মনে করেন, অতীত নয়, বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে, জুড বেলিংহামের কিছু মন্তব্য এবং কোচ থমাস টুখেলের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ইংল্যান্ড শিবিরে মতবিরোধের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন এই ডিফেন্ডার। কনসার ভাষায়, ‘আমাদের দলে দারুণ পরিবেশ রয়েছে। কোনো সমস্যা নেই। এই টুর্নামেন্টে মানসিক দৃঢ়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আমরা পুরো আসরজুড়েই সেটার প্রমাণ দিয়েছি। বাইরে অনেক কথাবার্তা হয়, কিন্তু সেগুলো আমাদের প্রভাবিত করে না।’

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এবার মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি। আর সেই মহারণে অ্যাস্টন ভিলার দুই সতীর্থ — দিবু মার্তিনেজ ও এজরি কনসার বন্ধুত্ব আপাতত সরিয়ে রেখে মাঠে দেখা যাবে শুধুই জয়ের লড়াই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০