Ritesh Beghi
২৬ মার্চ ২০২৬, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মাশরাফির কোনো সমস্যা না থাকলে বোর্ডে আসতেই পারে’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছেন, মাশরাফি বিন মুর্তজার ব্যক্তিগত কোনো সমস্যা না থাকলে সে চাইলে ক্রিকেট বোর্ডে আসতেই পারে।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ শেষে যুগান্তর অনলাইনের সিনিয়র রিপোর্টার আল-মামুনের এক প্রশ্নের জবাবে এমনটি বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

তিনি বলেন, মাশরাফির ব্যাপারটাতো আমি জানিনা, ওর আইনগত কোনো সমস্যা আছে কিনা। একজন অধিনায়ক হিসেবে মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য কী অবদান রেখেছে? সেটাতো আপনারা সবাই জানেন।

তিনি আরও বলেন, আপনারা আমার সম্পর্কে অনেক ইতিবাচক নেতিবাচক অনেক কথাই বলতে পারেন লিখতে পারেন। তবে আমি যে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ছিলাম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলাম সেখান থেকে তো আর আমার নাম বাদ দিতে পারবেন না!

ঠিক একই ভাবেই মাশরাফিকে নিয়ে আপনারা ইতিবাচক নেতিবাচক যা কিছুই বলেন না কেন, বাংলাদেশ দলে মাশরাফির কী অবদান? সে যখন অধিনায়ক ছিল তখন বাংলাদেশ টিমের কী অর্জন ছিল এবং বাংলাদেশ টিম আজকের পর্যায়ে আসার পেছনে তার যে অবদান রয়েছে তা অস্বীকার করতে পারবেন না।

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির যে অবদান তা ক্রিকেট যতদিন থাকতে তার সেই অবদানের কথা স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে বাংলাদেশ ওয়ানডে দল আজকে যে পর্যায়ে আছে; তার পেছনে মাশরাফির অবদান অবিস্মরণীয়।

মাশরাফি যখন অধিনায়ক ছিলো তখন টিমে ডিসিপ্লিন কেমন ছিল, টিমে প্লেয়ারদের মধ্যে বন্ডিংটা কেমন ছিল, টিম হিসেবে কেমন পারফরম্যান্স করেছে সেটা আপনারা সবাই জানেন।

বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির যে অর্জন এবং তার যে ক্রিকেটীয় অভিজ্ঞতা সেটাকে বোর্ড চাইলে কাজে লাগাতে পারে না?

যুগান্তরের এমন এক প্রশ্নের জবাবে ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদ বলেন, মাশরাফির যদি অন্য কোনো (আইনি জটিলতা) সমস্যা না থাকে তাহলে সে চাইলে ক্রিকেট বোর্ডে আসতেই পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১০

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১১

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১২

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৩

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৪

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৫

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৬

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১৭

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১৮

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৯

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

২০