news desk
২৪ এপ্রিল ২০২০, ৯:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য

মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের বিস্তীর্ণ জমিতে এখন পাকা ধানের সমাহার। তবে করোনার কারণে শ্রমিক সংকটে এসব ধান কেটে বাড়ি নিতে পারছেন না অসহায় কৃষক। এমনই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগ।  বৃহস্পতিবার  দিনব্যাপী শ্রীনগর উপজেলার হাসাড়া ও গাদিঘাট এলাকায় আড়িয়ল বিলে ধান কাটে ছাত্রলীগের নেতা কর্মীরা। বিকালে কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দিনব্যাপী কর্মসূচিতে ৮০ শতাংশ জমির ধান কাটেন নেতাকর্মীরা। পরে এসব কাটা ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এসময় অন্যদের মধ্যে ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক আপন দাস, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান, সাধারণ সম্পাদক দিপু মাঝি, শ্রীনগর সভাপতি তর্ণক লিজু, সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সিহাব আহমেদ প্রমুখ।

প্রসঙ্গত, এর আগেও গতবছর ধান কাটার মৌসমে মুন্সীগঞ্জ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগকে দুঃস্থ কৃষকের ক্ষেতের ধান কেটে দিতে দেখা যায়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১০

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১১

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১৭

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৮

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৯

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

২০