Ritesh Beghi
২১ মার্চ ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

হ্যামস্ট্রিংয়ের চোট বেশ ভোগাচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। ক্লাবের দুটি ম্যাচ মিস করার পর, জাতীয় দলের হয়েও মাঠে নামতে পারছেন না পর্তুগিজ তারকা।

এই মাসের শেষ সপ্তাহে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। এজন্য শুক্রবার (২০ মার্চ) দল ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ রবার্তো মার্টিনেজ।

ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ম্যাচ দুটির একটিও খেলতে পারবেন না রোনালদো। আসছে বিশ্বকাপ অভিযানে যাওয়ার আগে এটাই শেষ ধাপের প্রস্তুতি দলটির জন্য।

সৌদি প্রো লিগে গত ২৮ ফেব্রুয়ারি আল ফাইহার বিপক্ষে ম্যাচে এই চোট পান রোনালদো। সেদিন ৮১ মিনিট খেলে উঠে যান তিনি। পরে ক্লাবের পক্ষ থেকে তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা জানানো হয়।

ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। কিন্তু তার চোট কতটা গুরুতর কিংবা মাঠে ফিরতে কতদিন লাগতে পারে, এসব কিছুই জানানো হয়নি।

আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। ৪৮ দলের অংশগ্রহণে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে, আর চলবে ১৯ জুলাই পর্যন্ত।

৪১ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারে এটাই সম্ভবত শেষ বিশ্বকাপ। এর কয়েক মাস আগে তার এমন চোট নিয়ে নানা গুঞ্জনও ডালপালা মেলতে থাকে। আর এবার তার দলে না থাকাটাও বাড়তি শঙ্কার কারণ।

গত দুই সপ্তাহে মাদ্রিদে তার চিকিৎসা চলেছে; কিন্তু তাতে জাতীয় দলের হয়ে মাঠে নামার মতো অবস্থায় এখনও আসেননি তিনি।

আগামী ২৮ মার্চ মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে পর্তুগাল। এর তিন দিন পর জর্জিয়ার আটলান্টায় তারা খেলবে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

২০১৪ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে খেলেননি রোনালদো। সেই বছরে রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম সফরে দেশটিতে খেলেছিলেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে অবশ্য তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে পর্তুগাল। আগামী ১৭ জুন আন্ত:মহাদেশীয় প্লে-অফ পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে তাদের। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান।

রোনালদোর চোট সমস্যা থাকলেও, বিশ্বকাপে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কোচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০