Ritesh Beghi
২১ জুলাই ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘রোনালদোর সঙ্গে ইয়েরেমির পার্থক্য, তার এখন একটা বিশ্বকাপ আছে’

সোমবার মাদ্রিদে বিশ্বকাপজয়ী স্পেন দলকে ঘিরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে একটি রসিকতা করা হয়েছে। এদিন স্পেনের সাম্প্রতিক সাফল্য উদযাপন করতে রাজধানী মাদ্রিদে জড়ো হন হাজারো ভক্ত।

ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর লুইস দে লা ফুয়েন্তের দলকে স্পেনের রাজধানীতে স্বাগত জানাতে হাজির হন প্রায় ২০ লাখ ভক্ত।

ছাব্বিশ সদস্যের এই দল এবং কোচিং স্টাফরা প্রথমে স্পেনের রাজপরিবার ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর খোলা ছাদের একটি বাসে করে মাদ্রিদের রাস্তায় প্যারেড করেন তারা, যে বাসে লেখা ছিল ‘তারারা একসঙ্গে জ্বলে ওঠে’।

মাদ্রিদের অন্যতম বিখ্যাত স্থাপনা সিবেলেস স্কয়ারে গিয়ে থামে এই প্যারেড। সেখানে মঞ্চে খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেওয়ার দৃশ্য দেখতে জড়ো হন এক লাখ বিশ হাজার ভক্ত।

নিচের ফুটেজে দেখা যায়, খেলোয়াড়দের গায়ে ছিল ‘সোমোস কাম্পিয়োনেস’ লেখা টি-শার্ট, যার অর্থ ‘আমরাই চ্যাম্পিয়ন’।

মঞ্চে ওঠার আগে উপস্থাপক রাউল রামোস প্রতিটি খেলোয়াড়কে ডার্টসের ধাঁচে পরিচয় করিয়ে দেন। এই অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে করা একটি মন্তব্যের কারণেই তাকে নিয়ে এখন আলোচনা চলছে।

ক্রিস্টাল প্যালেসের ইয়েরেমি পিনোকে পরিচয় করিয়ে দেওয়ার সময় উপস্থাপক বলেন, ‘লোমো দেল চেন্তচিতে থাকতে তারা পিনোকে ‘ক্রিশ্চিয়ানো রোনালদো’ বলে ডাকত। শুধু একটাই পার্থক্য, পিনোর এখন বিশ্বকাপ আছে।’

রামোসের এই রসিকতায় দর্শক এবং সহ-উপস্থাপক উভয়ের কাছ থেকেই হালকা হাসি পাওয়া গেছে।

শেষ ষোলোতে চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নেন রোনালদো এবং পর্তুগাল। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে একমাত্র গোলটি করেছিলেন আর্সেনালের মিকেল মেরিনো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০