news desk
৯ অক্টোবর ২০২০, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী: ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের রাজশাহীর আয়োজনে মহানগরীতে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপশহরের স্যাটেলাইট টাউন হাইস্কুল মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, করোনার কারণে দীর্ঘদিন সকল কর্মকাÐ প্রায় স্থবির হয়েছিল। জীবনের তাগিদে মানুষে ধীরে ধীরে সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে, কারণ জীবন তো আর থেমে থাকবে না। রাজশাহীর ক্রীড়াঙ্গনে চাঞ্চল্যতা ফিরে আসছে। মেয়র আরো বলেন, খেলাধূলায় পারে যুবকদের মাদক থেকে দূরে রাখতে। তাই খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার প্রতি আমার সহযোগিতা আগেও ছিল, বর্তমানে আছে, আগামীতেও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আলম মাসুদ রনি, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মুনতাসির বিন হযরত। উল্লেখ্য, টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০