Publisher
১৮ সেপ্টেম্বর ২০২১, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের কোনো বিকল্প নাই: ডা. দিপু মনি

চাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, সংগঠন সবার আগে। সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের কোনো বিকল্প নাই।

সাংগঠনিক কাজে কোন দ্বিমত থাকতে পারবে না। যেখানেই থাকি নিয়ম মানতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি পরিবারেও অনেক ধরনের লোক থাকেন, তবুও পরিবারের সবাইকে নিয়ে চলতে হয়। সে রকম আওয়ামী লীগও একটি পরিবার। সবাই মিলেই সামনে আমরা কাজ করবো। স্থানীয় নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে আমরা অতীতেও সাফল্য লাভ করেছি, এখনও করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবো।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। তাদের সে ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর কন্যার পক্ষেই সম্ভব সাধারণ জনগণের স্বপ্ন পূরণ করা।

শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা চালু করেছিলেন। বঙ্গবন্ধু শিক্ষকদের অনেক সম্মান করতেন। আমাদের শিক্ষা ব্যবস্থার নতুন কাঠামো তৈরি করা হয়েছে। ২০২৩ সাল থেকে কারিকুলাম হিসেবে শুরু করবো। ২০২৩-২০২৫ সালের মধ্যে পুরোপুরি তা বাস্তবায়ন করা হবে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সন্তোষ দাস, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০