Publisher
২৯ মে ২০২১, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে পর পর চারবার মৃদু ভূ-কম্পন অনুভূত

সিলেট প্রতিনিধি: সিলেটে পর পর চারবার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে এসব ভূমিকম্প অনুভূত হয়।

ঢাকা আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।

এদিকে এক ঘণ্টার মধ্যে চার দফা ভূমিকম্পে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।

এর আগে গত ২৮ এপ্রিল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬। ওই দিন বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১০

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

১১

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

১২

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

১৩

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

১৪

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১৫

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৬

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৭

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৮

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার

১৯

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

২০