Publisher
২৩ মে ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি আমাদের উজ্জল অনুপ্রেরণা: জিএম কাদের

 

নিজস্ব প্রতি‌বেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। এ উপলক্ষে দেয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান দেশবাসীকে অভিনন্দন জানান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, অত্যাচার, অবিচার ও শোষণের বিরুদ্ধে দ্রোহের মূর্ত প্রতীক হয়ে থাকবেন কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে আজীবন সাহস যোগাবে বিদ্রোহী কবি। অধিকার আদায়ের সংগ্রামে জাতীয় কবি আমাদের উজ্জল অনুপ্রেরণা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে তাঁর সাহসী ভূমিকা বিশ্বকে আজীবন পথ দেখাবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বিদ্রোহ, সাম্য, প্রেম ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম এর কবিতা, গান, প্রবন্ধ, নাটক ও উপন্যাস বিশ্ব সম্প্রদায়কে আজীবন মুক্তির পথে অবিচল রাখবে। তিনি ইসলামী সঙ্গীতের পাশাপাশি একাধারে শ্যামা সঙ্গীত রচনা করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তীতে একইভাবে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। অতল শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপি এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০