Publisher
৭ মে ২০২১, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে!

নিজস্ব প্রতিবেদক: ২৯ ম্যাচ খেলা হয়েছে। প্লে-অফসহ বাকি আরও ৩১ ম্যাচ। এমন অবস্থায় বন্ধ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

ভারতে করোনা পরিস্থিতি এতটাই মারাত্মক যে, কখন সব কিছু স্বাভাবিক হয়ে ফের আইপিএল মাঠে গড়াবে তা অনিশ্চিত। এদিকে টুর্নামেন্টটি হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় কমপক্ষে ২২০০ কোটি রুপি লোকসানের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

এমন পরিস্থিতিতে দারুণ এক প্রস্তাব দিল ইংল্যান্ড। দেশটির একাধিক কাউন্টি ক্লাব তাদের ভেন্যুতে আইপিএলের ম্যাচ আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছে। চলতি বছরের সেপ্টেম্বরে আইপিএলের বাকি অংশের আয়োজন করতে চায় তারা।

সেপ্টেম্বরে এমসিসি, সারে, ওয়ারউইকশায়ার এবং ল্যাংকাশায়ার— এই চার কাউন্টি দল নিজেদের মাঠে আইপিএলের ম্যাচ আয়োজন করতে ইচ্ছুক।

এই চার ক্লাবের ঘরের মাঠ হলো যথাক্রমে লর্ডস, কিয়া ওভাল, এজবাস্টন ও ওল্ড ট্রাফোর্ড। প্রতিটি কাউন্টি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে যত দ্রুত সম্ভব এ বিষয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলতে।

আইপিএল আয়োজনে আগ্রহী কাউন্টিগুলোর বক্তব্য— টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতা ইংল্যান্ডে করা হলে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে।

অবশ্য হিসাব অনেকটা বাণিজ্যিকও। আইপিএলের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ইংল্যান্ডের বাজার ধরতে আগ্রহী কিছু সংস্থা।

এদিকে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সময় বের করে যত দ্রুত সম্ভব তারা বাকি অংশ আয়োজন করতে চান। কিন্তু বিশ্বকাপের আগে সেটি ভারতে সম্ভব কিনা তা পড়েছে অনিশ্চয়তায়। এ ছাড়া ভারতে স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভেঙে পড়েছে যে, করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সামর্থ্য থাকে কিনা সেটিই আশঙ্কার বিষয়। এর মধ্যে অক্টোবরে দেশটিতে বিশ্বকাপ আয়োজনই হুমকিতে পড়েছে।

এসব বিবেচনায় ইংল্যান্ডের কাউন্টিগুলোর আবেদনে ভারত সাড়া দিলে বিস্ময়ের কিছু নেই। অনেকের মতে, এটি ভালো সিদ্ধান্ত হবে।

সে ক্ষেত্রে দুপক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হলে প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে দেখা যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরটি।

তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০