news desk
১৭ ফেব্রুয়ারী ২০২১, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী ৪ মার্চ ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আগামী ৪ মার্চ ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ড. এস জয়শঙ্কর। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে।

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে ঢাকা আসবেন নরেন্দ্র মোদি। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৈঠকে জ্বালানি, যোগাযোগসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। কোন কোন বিষয়ে আলোচনা হবে সেটি চূড়ান্ত করতেই জয়শঙ্করের ঢাকা সফর।

উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তখন তার আর ঢাকায় আসা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০