Publisher
২ জানুয়ারী ২০২২, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ রোববার বসছে না ঢাকার নিম্ন আদালত

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আয়ুবুর রহমানের (৬৩) মৃত্যুতে আজ রোববার বসছে না ঢাকার নিম্ন আদালত। এর আগে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক খন্দকার মো. হযরত আলী ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর রোববার আদালতের কার্যক্রম মূলতবি রাখার জন্য প্রার্থনা করেন।

আবেদনে তারা বলেন, ‘আয়ুবুর রহমানের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরা শোকাহত ও মর্মাহত। এজন্য রোববার সমিতির বর্তমান কমিটির সিদ্ধান্ত মোতাবেক সব আদালত পূর্ণ দিবস মূলতবি রাখার প্রার্থনা করছি।’ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আয়ুবুর রহমানের প্রতি সম্মান রেখে আদালত পূর্ণ দিবস নিম্ন আদালতের কার্যক্রম মূলতবি করেন।

এর আগে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রোববার বেলা ১১টায় ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে গ্রামের বাড়ি কালীগঞ্জের পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।

স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে যাওয়া আয়ুবুর রহমান ঢাকা বারের আজীবন সদস্য ও কার্যনিবাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের অধিবাসী। ১৯৮৮ সালের ৫ অক্টোবর তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হয়ে ১৯৮৮ সালের ১৫ ডিসেম্বর ঢাকা আইনজীবী সমিতিতে যোগদান করে আইনপেশা শুরু করেন। দেশের নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়ুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন, আয়ুবুর রহমানের মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীকে হারালো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০