Ritesh Beghi
২৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আধিপত্য দেখাল নিউক্যাসল, জিতল ইউনাইটেড

ওল্ড ট্রাফোর্ডে গিয়ে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে আধিপত্য দেখিয়েছে সফরকারী নিউক্যাসল। কিন্তু একটি গোলে ব্যবধানটা গড়ে দিলো স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। প্যাট্রিক ডোরগুর একমাত্র গোলে রুবেন অ্যামোরিমের দল নিউক্যাসলকে হারিয়েছে। এর মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে জায়গা নিলো রেড ডেভিলরা।

নিজেদের মাঠে ইউনাইটেডের দখলে বল ছিল মাত্র ৩৪ শতাংশ। পাশাপাশি গোলের জন্য ১০টি শট নিয়ে তারা তিনটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ৬৬ শতাংশ পজেশন এবং ১৩ শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল নিউক্যাসলের। সর্বশেষ তিন ম্যাচে দ্বিতীয় হারে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়।

ম্যাচের ২৪তম মিনিটেই লিড পেয়ে যায় ইউনাইটেড। ইউনাইটেডের দালোতের লম্বা থ্রোয়িং বক্সে ক্লিয়ার করতে গিয়ে ডোরগুর পায়ে তুলে দেয় নিউক্যাসল। বক্সের মাথা থেকে বাঁ পায়ের জোরালো শটে তিনি সেটি জালে জড়ান। ইউনাইটেডের হয়ে এটি ডোরগুর প্রথম গোল। এর আগমুহূর্তে কাছ থেকে নেওয়া ম্যাথিউস কুনহার শট কর্নার বানিয়ে ফেরান সফরকারী গোলরক্ষক অ্যারন রামসডেল। এ ছাড়া খেলার শুরুতে ক্যাসেমিরো এবং ১০ মিনিটের পর বেঞ্জামিন সেসকোর নেওয়া শট বাইরে দিয়ে যায়।

Image

নিউক্যাসলও সুযাগ পেয়েছিল। তবে ব্রুনো গুইমারেসের হেড চমৎকার রিফ্লেক্সে ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সেন ল্যামেন্স। বিরতির আগে ডোরগু আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন। তবে এবার ডেনমার্ক লেফটব্যাকের শট রামসডেল ঝাঁপিয়ে ঠেকিয়েছেন। তবুও ১-০ ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে অ্যামেরিমের দল। ম্যাচে ফিরতে মরিয়া নিউক্যাসল বিরতির পর ইউনাইটেডকে চেপে ধরে। কিন্তু ৫১ মিনিটে তাদের সুযোগ ভেস্তে যায় ফ্যাবিয়ান শেয়ারের শট ডোরগুর পায়ে বাইরে দিয়ে গেলে

লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল স্বাগতিকরাও। কিন্তু সেসকোর জোরালো শট গিয়ে নিউক্যাসলের ক্রসবারে লাগে। একইভাবে ৬২ মিনিটে সফরকারী লুইস হলের গতিময় শট লাগে ক্রসবারে। মাঝে লিসান্দ্রো মার্টিনেজের হাতে লাগার দাবি তুলে পেনাল্টি চায় নিউক্যাসল। কিন্তু ভিএআরের সঙ্গে কথা বলে পেনাল্টি নয় বলে জানান রেফারি। মিনিট পাঁচেক পর অ‍্যান্থনি গর্ডন সমতা ফেরাতে পারতেন। তবে তার আড়াআড়ি শটটি লক্ষ্যে ছিল না। মার্টিনেজও একটি লক্ষ্যহীন শট নেন। শেষ পর্যন্ত স্কোরলাইন আর পরিবর্তন হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০