news desk
১ জানুয়ারী ২০২১, ৫:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হলো ব্রিটেন

ব্রেক্সিট চুক্তির চার বছর পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে বেরিয়ে এলো যুক্তরাজ্য। স্থানীয় সময় রাত ১১ টা থেকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হয়ে যায় ব্রিটেন ।

আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়ার পর একটি বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটা আমাদের দেশের জন্য চমৎকার ঘটনা। আমাদের স্বাধীনতা এখন আমাদের হাতে।

২০২০ সালের ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে যুক্তরাজ্য।তবে বাণিজ্য নীতি নিয়ে সমঝোতা না হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতে পারছিলো না ব্রিটেন। নানা হিসাব-নিকাশ আর টানাপোড়েন শেষে গত ২৪ ডিসেম্বর ইইউ-যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়। গত বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টেও এই চুক্তিটি অনুমোদন হয়। আর এর মাধ্যমে ইইউ’র বাণিজ্য নীতি থেকে বের হয়ে যায় যুক্তরাজ্য। বিশ্লেষকরা বলছেন, ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির পর যুক্তরাজ্যের বাণিজ্যের ক্ষেত্রে বড় বদল আসবে। যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে, আর বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল।

ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়। তখন ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিলেন ব্রিটিশ জনগণ।আর এর পরে ঐ বছরেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০