Publisher
২৬ মে ২০২৩, ২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আরো ৪০ লাখ মানুষকে ঘর দেওয়া হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৩৫ লাখ গৃহহীন ও ভূমিহীন মানুষকে জমিসহ বাসস্থান দিয়েছে। আরো ৪০ লাখ মানুষকে ঘর দেওয়া হবে। প্রত্যেক ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টানমুশুরী এলাকায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

গোলাম দস্তগীর গাজী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য ব্যবস্থা হবে স্মার্ট। তৃণমূল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি মানুষের উন্নত জীবন হবে। প্রত্যেকটা গ্রামের মানুষ শহরের নাগরিক সুবিধা পাবে। যাদের ঘর নাই, বাড়ি নাই, মাথা গোঁজার ঠাঁই নেই, রাস্তার পাশে পড়ে থাকে তাদের ঘর বানিয়ে জীবন-জীবীকার ব্যবস্থা করে দিচ্ছে সরকার। বঙ্গবন্ধুর বাংলায় আর একটি মানুষও ভূমিহীন বা গৃহহীন থাকবে না। সরকার ৩৫ লাখ মানুষকে ঘর করে দিয়েছে, আর অল্প কিছুদিনের মধ্যে আরো ৪০ লাখ মানুষকে ঘর করে দেবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একটা বিষয় চিন্তা করেন। দেশের মানুষের ভাগ্য গড়ে তাদের দারিদ্র্যের হাত থেকে মুক্তি দিতে হবে। গৃহহীন মানুষকে ঘর দিতে হবে, তাদের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হকের সভাপতিত্বে অনুষ্ঠা অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০