Ritesh Beghi
৩ মে ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলোচনার জন্ম দিয়েছে সাবেক আর্জেন্টাইন তারকার ভাইরাল ছবি

২০২২ সালে অবসর নেওয়ার পর থেকে গনজালো হিগুয়াইন অনেকটাই আড়ালে চলে গেছেন। রিয়াল মাদ্রিদ ও আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকারকে নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না।

কিন্তু সম্প্রতি একজন ভক্তের সঙ্গে তোলা তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়।

ছবিটি শেয়ার করে একজন লিখেছেন, ‘এটা এআই নয়। গতকাল আমার বন্ধুর ভাই এই লোকের সঙ্গে দেখা করেছে। একজন ক্লান্ত, নিঃশেষ হয়ে যাওয়া মানুষ। তবুও আমি তাকে সমর্থন করি।’

বড় দাড়ি গজিয়েছে ‘পিপিতা’র। খেলোয়াড়ি জীবনের চেহারার সঙ্গে এখন মিলই খুঁজে পাওয়া কঠিন। ছবিটি দেখে অনেক ভক্তই তাকে চিনতে পারেননি।

মন্তব্যের ঝড় বইছে অনলাইনে। কেউ কেউ বলছেন তাকে দেখে মনে হচ্ছে তিনি ‘গৃহহীন।’ কেউ আবার মন্তব্য করেছেন ‘নিশ্চয়ই তিনি খুব হতাশায় ভুগছেন।’ ছবিটি ভাইরাল হওয়ার পর থেকে অবাক হওয়া ও উদ্বেগের মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

খেলোয়াড়ি জীবনে তিনি ‘খ্যাতি’ পেয়েছিলেন অবশ্য ভুল কারণে। ২০১৪ বিশ্বকাপ আর ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে সহজ দুটো সুযোগ নষ্ট করে আর্জেন্টিনাকে এগিয়ে দিতে ব্যর্থ হয়েছিলেন। যে কারণে সমর্থকদের গঞ্জনার মুখেও তাকে কম পড়তে হয়নি। যদিও অধিনায়ক লিওনেল মেসি সেসব ব্যর্থতার দায় তুলে নিয়েছিলেন নিজের কাঁধেই।

ক্লাব ফুটবলে অবশ্য মেসির চিরপ্রতিদ্বন্দ্বীদের ডেরায় ছিলেন হিগুয়াইন। রিয়াল মাদ্রিদের হয়ে ১৯০ ম্যাচে ১০৭ গোল করেছিলেন। রিয়ালের পর নাপোলি, জুভেন্টাস, এসি মিলান, চেলসি, শেষে ইন্টার মিয়ামিতে ক্যারিয়ার শেষ করেন। মেসির আগ পর্যন্ত মিয়ামির সর্বোচ্চ গোলদাতা তিনিই ছিলেন। সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে তিনি করেছেন ৫৩০ ম্যাচে ২৭৯ গোল। আর জাতীয় দলের হয়ে তিনি করেছেন ৭৫ ম্যাচে ৩১ গোল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০