news desk
১ জানুয়ারী ২০২১, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসছে নতুন বছর ২০২১ সালে পৃথিবী নামক গ্রহটির নিরাময় শুরু করা জরুরি

গেল ২০২০ সাল দুঃখজনক, ঘটনাবহুল, কঠিন পরীক্ষা এবং অশ্রুসিক্ত একটি বছর ছিল। এমনটিই মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের জীবনকে পাল্টে দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গোটা বিশ্বকে কঠিন এক দুর্ভোগ ও শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে ভাইরাসটি। অনেক প্রিয়জন হারিয়ে গেছে আমাদের মধ্যে থেকে। মহামারি বাড়িয়ে অসুস্থতা এবং মৃত্যুর নতুন ঢেউ তৈরি করছে এটি।

জাতিসংঘ মহাসচিব বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এক বার্তায় বলেন, বিশ্বে বৃদ্ধি পাচ্ছে দারিদ্র্য, অসাম্য ও ক্ষুধা। অনেক মানুষ চাকরি হারিয়ে ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। লড়াই করছে কিশোর-কিশোরীরা। বেড়ে যাচ্ছে পারিবারিক সহিংসতা। সব মিলিয়ে সর্বত্রই নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তবে এতো কিছুর পরও আসছে নতুন বছরে আশার আলো দেখতে পাচ্ছি আমরা।

তিনি আরো বলেন, মরণাত্মক এই ভাইরাসটির প্রভাব থেকে মুক্তি, ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, সমাজে বিভাজন থেকে নিরাময় এবং সর্বপরি পৃথিবী নামক গ্রহটির নিরাময় শুরু করা জরুরি। আসছে নতুন বছর ২০২১ সালে এগুলো অবশ্যই আমাদের প্রত্যয়। জাতিসংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি একটি শুভ এবং শান্তিপূর্ণ নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারের নতুন ছক জাপান কোচের

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও ১ শিশুর মৃত্যু

নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে পতন

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ানোর আকুল আবেদন

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

১০

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

১১

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

১২

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

১৩

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

১৪

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

১৫

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

১৬

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

১৭

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৯

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

২০