news desk
২৮ ফেব্রুয়ারী ২০২১, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আড়াই দিনেই জিতে গেল বাংলাদেশ

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে সবুজ ঘাস দেখে মনে হয়েছিল ছড়ি ঘোড়াবেন পেসাররা। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত করলেন বাংলাদেশ ইমার্জিং দলের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তার স্পিন ঘূর্ণিতে মাত্র আড়াই দিনেই ম্যাচ হেরে গেছে আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশ জিতেছে ইনিংস ও ২৩ রানের বড় ব্যবধানে।

এই ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১১টি ম্যাচ খেলেছেন তানভীর। যেখানে তার শিকার ছিল ১৯ উইকেট, একবারও নিতে পারেননি ইনিংসে পাঁচ উইকেট। সেই তিনি এবার এক ম্যাচেই নিলেন ১৩ উইকেট। প্রথম ইনিংসে পাঁচের পর, দ্বিতীয় ইনিংসে তার শিকার ৮টি।

তানভীরের এমন বোলিংয়ের পর ম্যাচের ফল নিয়ে কারও সংশয় থাকার কথা নয়। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩১২ রান, দুই ইনিংসে ২০ উইকেট হারিয়েও টপকাতে পারেনি আইরিশরা। প্রথম ইনিংসে ১৫১ রানে অলআউট হওয়ার পর, আজ (রোববার) দ্বিতীয় ইনিংসে তারা থেমেছে ১৩৯ রানে।

মূলত ম্যাচের দ্বিতীয় দিন শেষেই ফল প্রায় নির্ধারণ করে ফেলেছিল বাংলাদেশ। ইয়াসির আলি রাব্বির ব্যাটে ভর করে প্রথম ইনিংসে স্বাগতিকরা পেয়েছে ১৬২ রানের লিড। যার জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানেই ৪ উইকেট হারিয়ে বসে আইরিশরা।

আজ বাকি ৬ উইকেট নেয়ার কাজটা সুনিপুণভাবে সেরেছেন তানভীর। একটি উইকেট নিয়ে তাকে সহযোগিতা করেছেন অধিনায়ক সাইফ হাসান। দিনের বাকি ৫ উইকেট একাই নিয়েছেন তানভীর। সবমিলিয়ে ইনিংসে তার বোলিং ফিগার ২৮.৩-১১-৫১-৮ আর দুই ইনিংস মিলে ম্যাচে তার শিকার ১০৬ রানে ১৩ উইকেট।

৪ উইকেটে ৩৫ রান নিয়ে আজ তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল আয়ারল্যান্ড উলভস। প্রথম সেশনে ২৮ ওভার খেলে ৫৫ রান যোগ করেন অধিনায়ক হ্যারি ট্যাকটর ও কার্টিস ক্যাম্পার। কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে ২৬.৩ ওভারে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচ শেষ করে দেয় স্বাগতিকরা।

ট্যাকটর-ক্যাম্পারের জুটিটা ভেঙেছেন সাইফ। আয়ারল্যান্ডের দলীয় ৯৩ রানের সময় ২২ রান করে আউট হন ক্যাম্পার। এরপর বাকি সব উইকেটই যায় তানভীরের নামে। উলভসের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক ট্যাকটর। তবু এড়াতে পারেননি আড়াই দিনের হার।

সফরে এই একটিই চারদিনের ম্যাচ ছিল আয়ারল্যান্ড উলভসের। আগামী ৫ মার্চ (শুক্রবার) থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে তিন ম্যাচের পর শেষ দুই ওয়ানডে হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর রয়েছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০