
ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে মায়ামি। ম্যাচের ১৪তম মিনিটে অ্যালেন্ডের গোলে লিড পায় তারা। দ্বিতীয় গোলটিও তার পা থেকেই আসে ম্যাচের ২৩তম মিনিটে। তবে বিরতির আগে এক গোল শোধ দেয় নিউইয়র্ক সিটি। ৩৭তম মিনিটে জাস্টিন হক নিউইয়র্কের হয়ে গোল করেন।
এই সময় মনে হচ্ছিল দ্বিতীয় হাফে খেলা বেশ জমবে। তবে সেটা আর হয়নি। দ্বিতীয় হাফে উল্টো আরও তিন গোল দেয় মায়ামি। ৬৭ মিনিটে মাতেও সিলভেত্তি গোল করে মায়ামিকে দুই গোলের লিড এনে দেন। এই গোলের সহায়ক ছিলেন মেসি। যা ইতিহাসে মেসির ৪০৫তম অ্যাসিস্ট।
মন্তব্য করুন