Publisher
১৯ জুন ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ঈদযাত্রায় ২৪ স্থান যানজটের ঝুঁকি’

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রায় দেশজুড়ে ২৪টি স্থানকে যানজট ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সচিবালয়ে ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এই স্থানগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ঈদযাত্রার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করবে। ফায়ার সার্ভিস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও থাকবে। নৌ দুর্ঘটনা এড়াতে নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহণ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ফেরিঘাটে আইনশৃঙ্খলা বাহিনী লক্ষ্য রাখবে। লঞ্চের ধারণ ক্ষমতার বাইরে কাউকে উঠতে দেওয়া হবে না। এজন্য লঞ্চ মালিকদের অনুরোধ করা হবে তারা যেন লঞ্চের ধারণ ক্ষমতা লিখে রাখেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস ঈদের ছুটির আগে দিতে কারখানার মালিকদের বলা হয়েছে। যানজট নিরসনে পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে মালিকরা সম্মত হয়েছেন। ঈদের জামাতেও নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, করোনা এখনো যায়নি। এজন্য আমরা বলেছি, স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনে চলতে। ঈদযাত্রায় যানবাহনের ভাড়া যাতে না বাড়ানো হয় তা মনিটরিং করা হবে।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়াতে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশ যৌক্তিক। আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০