news desk
২৪ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার ইতিবাচক রাজনীতির পথ দেখাবেন মিথিলা

এবার ইতিবাচক রাজনীতির পথ দেখাবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ২২ ফেব্রুয়ারি (সোমবার) সামাজিকমাধ্যমে এই ঘোষণা দেন তিনি। আর এই ঘোষণাটি মূলত মিথিলার নতুন একটি ওয়েব সিরিজকে ঘিরে। মিথিলার পরবর্তী ওয়েবসিরিজ ‘কে এই রুমানা?’ যেটি খুব শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে।

ওয়েব সিরিজটির পোস্টার সামাজিকমাধ্যমে শেয়ার করেন মিথিলা। যাতে দেখা যাচ্ছে, এক হাত উঁচু করে একজন রাজনৈতিক নেত্রীর রূপে দাঁড়িয়ে আছেন তিনি। যেন জনতার অভিবাদনের জবাব দিচ্ছেন। ছবির সঙ্গে ক্যাপশনে মিথিলা লেখেন, “নোংরা রাজনীতি তো অনেকেই করতে পারে, কিন্তু ভাল কাজ কয়জনে করে! কে এই রুমানা? জানতে চোখ রাখুন শুধুমাত্র জি৫-এ।”

মিথিলা যে পোস্টারটি পোস্ট করেন তাতে লেখা রয়েছে, বাংলায় এটা বছরের সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলার হতে চেলেছে। মিথিলার পোস্টের পর জীবনসঙ্গী ও পরিচালনক সৃজিত মুখোপাধ্যায় পোস্টটি রিটুইট করেন। শুধু তাই নয়। টলি পাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, মিথিলার পোস্টার শেয়ার করার পরেই নাকি হৈহৈ করে উঠেছেন সকলে! আজকাল রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করা বেশ ঝুঁকিপূর্ণই। মিথিলার অভিনয় দেখার জন্য এখন মুখিয়ে আছেন সকলে।

পোস্টারটি প্রকাশের পর থেকে মিথিলা ভক্তরা আছেন কৌতূহলে। এই ওয়েব সিরিজে রুমানার চরিত্রে মিথিলা আসলে আর কী কী করেছেন? পুরো গল্পটাই বা কী? ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে পোস্টারটির সঙ্গে মিথিলার লেখা ক্যাপশন। তবে ওয়েব সিরিজটির বিষয়ে এখনি বিস্তারিত মুখ খুলতে রাজি নন মিথিলা। তা জানতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তখনি জানা যাবে কে এই রুমানা?

সম্প্রতি মিথিলা স্বামী সৃজিতের সঙ্গে একটি রেডিও শোতে অংশ নেন। অনুষ্ঠানে মিথিলা ও সৃজিতকে তাদের পরিচয় থেকে প্রেম-ভালোবাসা এরপর বিয়ে নিয়ে কথা বলতে দেখা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০