Publisher
২৫ ডিসেম্বর ২০২১, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমপিদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংসদ সদস্যরা আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বলে অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে জন্য সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি।

শনিবার (২৫ ডিসেম্বর) দেওয়া ইসির নির্দেশনায় বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর বিধি ২২ অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচার বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে কোনো কোনো সংসদ সদস্যরা এসবে অংশ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমেও এসব খবর আসছে।

নির্দেশনায় বলা হয়, সংসদ সদস্য বা আচরণ বিধিমালার বিধি-২ এর উপবিধির (১৪) সংজ্ঞা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নির্বাচনি এলাকায় সরকারি, ব্যক্তিগত সফরের ফলে অথবা নির্বাচনি এলাকায় অবস্থানের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ‍বিধি পরিপন্থি কার্যক্রম ঘটার আশঙ্কাসহ নির্বাচনি পরিবেশ প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

নির্দেশনায় আরও বলা হয়, তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। এ ছাড়া, যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচার বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরকে দ্রুত এলাকা ত্যাগ করার অনুরোধ করেছে কমিশন।

তবে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার হলে সংসদ সদস্যরা ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০