Publisher
১ মে ২০২৩, ৮:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৩১ হাজার ৪৪৭, বহিষ্কার ২০

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে রোববার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৭ হাজার ১৯২ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৩৮৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। পরীক্ষা শুরুর দিনে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছে ২০ জন। পরীক্ষা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৮ হাজার ৮১৯। এর মধ্যে ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ পরীক্ষার্থী অংশ নেয়।

এসএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের এই পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ৪ হাজার ২২২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ৬০৭ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০, বরিশালে ১ হাজার ২৬, সিলেটে ৯৪০, দিনাজপুরে ২ হাজার ২৪৭, কুমিল্লায় ২ হাজার ৬১৮, ময়মনসিংহে ৯৭৮ এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬৫ হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৩৮৩ জন অনুপস্থিতি ছিল। এ বোর্ডের আওতায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

কারিগরি বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৯৫ জনের মধ্যে ২ হাজার ৮৭২ জন অনুপস্থিত ছিল। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ১১ জনকে বহিষ্কার করা হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩১ হাজার ৪৪৮ জন অনুপস্থিত ও ২০ জনকে বহিষ্কার করা হয়েছে। তবে হল পরিদর্শক কোনো শিক্ষককে এ দিন বহিষ্কার করা হয়নি।

এদিকে পরীক্ষা দেখতে রোববার সকালে রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। তবে গুজব রটাতে পারে। কিন্তু সেই গুজব রটিয়ে ধরা পড়লে কঠোর শাস্তি হবে।

শিক্ষামন্ত্রীর কেন্দ্র পরিদর্শনের সময়ে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০