Publisher
১৬ এপ্রিল ২০২১, ৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু বাড়ার কারণ কী?

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত সময়ে করোনায় আক্রান্ত ২৭১ জন রোগী মারা গেছেন। অথচ এর পরবর্তী এক মাসে, অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১ হাজার ৪৪২ জন মানুষ মারা গেছেন। অর্থাৎ পূর্ববর্তী মাসের তুলনায় মৃত্যু বেড়েছে ৫ গুণ। গত দুই দিনে করোনায় ১৯০ জনের মৃত্যু হয়েছে, যা নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো।

মৃত্যু বাড়ার কারণ কী? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, করোনায় মৃত্যু বৃদ্ধির কারণ চিন্তা-ভাবনা করে বলতে হবে। কেউ বলছেন, অক্সিজেনের অভাব, কেউ বলছেন চিকিৎসার অভাব। করোনার নতুন ভ্যারিয়েন্ট মৃত্যু বৃদ্ধির কারণ কিনা সেটিও দেখার আছে। তবে করোনা থেকে রক্ষা পাওয়ার উপায় স্বাস্থ্যবিধি মানতে হবে, মানাতে হবে।

করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, চিকিৎসার অভাব, আইসিইউ শয্যার সংকট ও অক্সিজেনের অভাবে করোনায় মৃত্যু বাড়ছে। দেশের ৩৬ জেলায় এখনো পর্যন্ত করোনার সুচিকিৎসা করা যাচ্ছে না। বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। আমরা অনেক সময় পেয়েছি। কিন্তু চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে পারিনি। তিনি বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট যখন শুরু হলেছিল, তখন তা লুকানো উচিত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল হক বলেন, করোনায় মৃত্যু বৃদ্ধির অন্যতম কারণ রোগীদের সচেতন না হওয়া। বিলম্বে রোগীরা হাসপাতালে যায়, পরবর্তী সময়ে নানা জটিলতায় রোগী মারা যায়। তিনি বলেন, করোনার কোনো উপসর্গ দেখা দিলেই রোগ নির্ণয়ের পরীক্ষার পাশাপাশি চিকিৎসকের কাছে যেতে হবে।

ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ড. সমীর সাহা বলেন, করোনায় মৃত্যু বৃদ্ধির কারণ নতুন ভ্যারিয়েন্ট কি না সেই ব্যাপারে গবেষণা চলছে। বর্তমানে করোনায় আক্রান্ত হওয়ার পর রোগীর ফুসফুস দ্রুত ড্যামেজ করে দিচ্ছে। গবেষক ডা. সেজুতি সাহা সচেতনতামূলক একটি বক্তব্য দিয়েছেন। সেটি হলো, ‘ভ্যারিয়েন্ট যেটাই হোক, মাস্কে সে ধরা পড়বেই। মাস্ক পরুন। মুখ আর নাক ঢাকুন। নিজে বাঁচুন, অন্যদের বাঁচতে দিন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০