news desk
২৪ মে ২০২০, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনায় মৃত্যু বরণ করলেন ঢাকার সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল -৬, (নাগরপুর-দেলদুয়ার) এর সাংসদ আহসানুল ইসলাম টিটু এর পিতা, ঢাকার সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন রোববার  রাত অনুমানিক ৯টা এর সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া…… রাজিউন)
তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার পরিবার ও কাছের মানুষদের সূত্র জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব মকবুল হোসেন আজ রাত অনুমানিক ৯টা এর সময় সিএমএইচ হাসপাতের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাবেক এমপি’র বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন মরহুমের পরিবার।
বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায়, করোনাভাইরাস সঙ্কটে কর্মহীন হয়ে পড়াদের মধ্যে গত ৮ এপ্রিল মুন্সিগঞ্জে টঙ্গীবাড়িতে ত্রাণ সামগ্রী বিতরণ করে এসেছিলেন আলহাজ্ব মকবুল হোসেন। এছাড়াও তিনি করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই নাগরপুর, মুন্সীগঞ্জসহ টঙ্গীবাড়িতে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন।
সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
তিনি ১৯৯৬-২০০১ মেয়াদে ঢাকা ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রান নেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ আওয়ামী পরিবারের মাঝে। ঈদের আনন্দ ম্লান করে অশ্রুসিক্ত হয়ে পড়েছে আজ মরহুমের পরিবার। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলীয় ও বিরোধী দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা বলেন, “উনার করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন।” এরপর তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০