news desk
১৩ মার্চ ২০২১, ৭:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় পাবুর জনকল্যান সংঘের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পাবুর জনকল্যান সংঘের উদ্যোগে মরহুম আফজাল হোসেন ফরাজী (মেম্বার) স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে উপজেলা পাবুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ।

পাবুর জনকল্যান সংঘের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।

উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহিদুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হেসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা,
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম,। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাকির হোসেন দরজী বকুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজা,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এরশাদ সরকার, জাহিদুজ্জামান খান মাসুদ, সাবেক ফুটবলার মোহাম্মদ আলী বদু, খোকন সেন, পাবুর জনকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক নাঈম মোড়ল প্রমুখ।
খেলায় গাজীপুর ফুটবল একাদশ বনাম দূর্গাপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। ৭০ মিনিটের খেলার দ্বিতীয়ার্ধের শেষের দিকে এক-এক গোলে খেলা ড্র হয়। পরে ট্রাইবেকারে ৫-৪ গোলে দূর্গাপুর ফুটবল একাদশকে হারিয়ে গাজীপুর ফুটবল একাদশ বিজয়ী হয়। প্রধান অতিথি সিমিন হোসেন রিমি বিজয়ী চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসাবে ৫০ হাজার টাকার প্রাইজ মানি এবং অপর রানার্সআপ দলকে ২৫ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করেন।

কাপাসিয়া
(গাজীপুর)প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

২

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৩

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৪

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

৭

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

৮

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৯

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১০

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১১

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১২

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৩

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

১৫

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১৭

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১৮

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৯

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

২০