Publisher
৮ অগাস্ট ২০২১, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।
রোববার ( ৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় হতদরিদ্র সুবিধাভোগী ৭ জনের মাঝে  সেলাই মেশিন এবং নগদ ২ হাজার টাকা করে ৫ জনের মাঝে ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা”র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হারুন-অর-রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমাম উল্লাহ ইমু, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান , সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার ১১ ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০