Publisher
৬ মে ২০২১, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ছাগল খেয়ে ফেলায় যুবককে হত্যা, ২১দির পর আসামী গ্রেফতার

SONY DSC

তৈয়বুর রহমান, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ফসল নষ্ট করায় ছাগল জবাই করে বন্ধুদের নিয়ে রান্না করে খাওয়ার পরিনামে বলির শিকার হতে হলো আজিজুর রহমান খানের।
ঘটনার ২১দিন পর বুধবার রাতে কুমিল্লা থেকে অভিযুক্ত কাউছারকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামীকে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালত তাকে গাজীপুর জেল-হাজতে প্রেরণ করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে মোস্তাক তার দুই মামা কাউছার, ফয়সাল, মা নুর নাহার, ভাগ্নে তানবীর ও নানা করিম পাঠান এ ছয় জনের নাম উল্লেখ্য কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। যার নং ১০।
উল্লেখ্য যে, ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রামে। নিহত ওই যুবক রয়েন গ্রামে মৃত আবুল হাসেম খানের ছেলে। সে তিন সন্তানের জনক।
অভিযোগ সুত্রে জানাযায়,
প্রতিবেশী চাচাতো ভাই আজহারের ছাগল আজিজুরের সবজি বাগানে ঢুকে দীর্ঘািদন যাবত ফসল নষ্ট করছিল। পরে চাচাতো ভাইয়ের পরিবারকে ছাগল বেধেঁ রাখতে বলা হলেও তারা কোনো কর্ণপাত করেনি। মঙ্গলবার দুপুরে তাদের ছাগল এসে ওই বাগানে ফসল নষ্ট করতে দেখে।পরে ছাগলটি জবাই করে ওই দিন দিবাগত রাতে আজিজ তার সহযোগীদের নিয়ে ওই ছাগলের মাংস রান্না করে খেয়ে ফেলে।এ ছাগল খেয়ে ফেলায় বুধবার ১১টার দিকে আজিজ বাড়ি থেকে অন্য জায়গায় যাওয়ার সময় তার বাড়ি সংলগ্ন রাস্তায় বলির শিকার হতে হলো ওই যুবকের।পূর্ব থেকে ওৎপেতে থাকা মোস্তাক ও দুই মামা কাউছার, ফয়সাল,তার মা নুর নাহার, ভাগ্নে তানবীর ও নানা করিম পাঠানসহ অজ্ঞাত আরো ৩-৪জন মিলে লোহার রড, শাবল ও দেশীয় অস্ত্র লাঠি-সোটা নিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তার ডাক-চিৎকারের আশে-পাশের লোকজন এসে তাকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ দিকে নিহতের স্ত্রী জানান, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমনকি পানি খেতে চাইলে মূখে প্রস্রাব করে দেয় অভিযুক্তরা বলেও অভিযোগ রয়েছে।পরে গাজীপুর সদর মেট্রোপুলিশ নিহতের প্রাথমিক সুরত হাল রির্পোট তৈরী করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার (ওসি পরিদর্শন ) মো. শহিদুল ইসলাম জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে । বাকি আসামিরা পলাতক রয়েছে। তবে আসামিরা যত শক্তিশালীই হোক না কেন দ্রুত তাদেরকে ধরে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০