Publisher
২৪ এপ্রিল ২০২১, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশিপুরে কিশোর গ্যাংয়ের তান্ডব: চাঁদার না দেওয়ায় ব্যবসায়ীর বাড়ীতে হামলা

বিশেষ প্রতিনিধি: ‘দীর্ঘদিন যাবত নুরুল হকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলো স্থানীয় কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য। কিন্তু নুরুল হক সেই চাঁদা দিতে অসীকৃতি জানালে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের ওই সদস্যরা’ ফতুল্লা মডেল থানায় এমন অভিযোগই দায়ের করেছেন নুরুল হক।

নুরুল হক ফতুল্লা থানাধীন চর কাশিপুর মজিদ নগর এলাকার চাঁন বক্স ফকিরের ছেলে।

অভিযোগসূত্রে জানাযায়, নুরুল হকের কাছ থেকে দীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছিলো শ্যামল, সাব্বির, নিতুল, মামুন, রবিন, সাকিব ও শোভনসহ একদল কিশোর গ্যাং। এ চাঁদার জন্য পথে ঘাটে যেখানেই দেখা হতো, সেখানেই ওই নুরুল হককে হুমকি ধামকি প্রদান করতো কিশোর গ্যাংরা। কিন্তু তাদের হুমকি ধামকিতেও যখন কোন কাজে আসছেনা, নুরুল হকের কাছ থেকে দাবিকৃত চাঁদা পাচ্ছিলো না, ঠিক তখনই যেন ওই কিশোর গ্যাংরা পরিকল্পনা করে নুরুল হককে প্রাণে মেরে ফেলার।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২০ এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নুরুল হকের বাসায় হামলা চালায় ওই কিশোর গ্যাং। এসময় নুরুল হককে এলোপাথারী মারধর করে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তখনও টাকা দিতে অস্বীকার করলে নুরুল হকের চোঁখের সামনে তার স্ত্রীকে শ্লীলতাহানি করে। শুধু তাই নয়, নুরুল হকের বাড়ী ঘরে চালানো হয় লুটপাট। বাসা থেকে ক্যাশ টাকাসহ লুটপাট করা হয় মোবাইল ও স্বর্ণালোংকারও।

কিশোর গ্যাংয়ের তান্ডব শেষে প্রতিবেশিরা নুরুল হককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে রাতে ফতুল্লা থানায় ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন নুরুল হক। তবে থানায় অভিযোগের পরও নুরুল হকের বাড়ীতে ফের ওই কিশোর গ্যাং হামলা চালায় বলে জানিয়েছেন নুরুল হক।

এ বিষয়ে নুরুল হক আরও বলেন, তিনি চাকুরীর পাশাপাশি ছোট-খাটো একটি ব্যবসার সাথে জড়িত। তার কাছ থেকে লাখ টাকা চাঁদা দাবি করছিলো ওই কিশোর গ্যাংরা। না দেওয়ার কারণেই স্ত্রীসহ তাকে হামলার শিকার হতে হয়েছে। এ ব্যাপারে তিনি ফতুল্লা থানা পুলিশের সর্বাত্মক সহযোগীতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০