Ritesh Beghi
৫ জুন ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমারখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া কুমারখালীতে আদালতের নিষেধাজ্ঞা দিয়েও জমি দখল ঠেকানো যাচ্ছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এই ঘটনায় কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে চাপড়া ইউনিয়নের ভাড়রা গ্ৰামের মৃত- হারেজ উদ্দিন এর ছেলে সুজা উদ্দিন (৬০)।

(৫ জুন) বৃহস্পতিবার সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়রা গ্ৰামে এই ঘটনা ঘটে।অভিযোগ পত্র থেকে জানা যায়, চাপড়া ইউনিয়নের ভাড়রা গ্ৰামের মৃত- নাদের হোসেন এর ছেলে মোঃ শহিদুজ্জামান বাবুল (৫০)এর বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে ঘর নির্মাণ এর অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, এ ঘটনায় কুষ্টিয়া বিজ্ঞ সহকারী জজ আদালতে শহিদুজ্জামান বাবলু মামলা দায়ের করেন। মামলা নং – ২/ ২০২৫ , মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করেন। এরপরেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে ঘর বাড়ি নির্মাণ করছে শহিদুজ্জামান বাবলু। তারা প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় ব্যক্তিমালিকানার জমি জোরপূর্বক দখল করছে।

মোঃ সুজা উদ্দিন বলেন, কুমারখালী ভাড়রা মৌজার- খতিয়ান – ১৮৭/ ৩, আর এস ২৮৪ নং দাগে ১২ শতাংশ জায়গায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মোঃ শহিদুজ্জামান বাবুল বৃহস্পতিবার সকালে জোর পূর্বক দখল করে ঘর নির্মাণ করছে। আমি ঘর নির্মাণে বাধা দিলে আমাকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এই বিষয়ে কুমারখালী থানার একটি অভিযোগ দায়ের করেছি। এই মুহূর্তে আমি ও আমরা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
আমার ওই তফশীলভূক্ত সম্পত্তিটির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।

শহিদুজ্জামান বাবলু এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পরে এই বিষয়ে কথা বলবো।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলাইমান শেখ বলেন, এই বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০