Ritesh Beghi
২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

২০২৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। এরপর রাজনৈতিক কারণে আর দলের হয়ে খেলা হয়নি তার, এমন দেশে ফিরতে চাইলেও পারেননি। তবে গতকাল বিসিবির বোর্ড সভা শেষে জানা গেল জাতীয় দলে ফিরছেন সাকিব। 

এমনকি সাকিবকে নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে রাখার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছে বোর্ড। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম অ্যান্ড এওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছে। সাকিব বলেছে (খেলতে চায়) সেখান থেকেই (বোর্ড থেকে সাকিবকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পরে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা আলাদা ব্যাপার, সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। আমাদের বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে (রাখার) প্রস্তাব রেখেছি। সাকিব দেশে এসে রিটায়ার করবে এটা তার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাব না।’

আসিফ আকবর আরও বলেন, ‘বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ারদের লিস্ট যখন করা হয়, তখন একজন পরিচালক, সাকিব দেশ থেকে অবসরে যেতে চায়, সাকিবের প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের। সাকিব ইচ্ছা পোষণ করায় আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি তার ফিটনেস ঠিক থাকলে (আমরা বিবেচনা করব)।’

‘এখন যদি সরকার কিছু করতে চায়, তাহলে সেটা সরকারি সিদ্ধান্ত। সেগুলো আইনগত ব্যাপার। সাকিব আগে প্লেয়ার ছিল, সংসদ সদস্য হওয়ার আগে। সাকিবের বুকে বাংলাদেশের নাম ছিল। সেখান থেকে সম্মান রেখে সিদ্ধান্ত নিয়েছে (ক্রিকেট বোর্ড)। সাকিবকে আমরা খেলাতে চাই। পরে আইনগত পদক্ষেপ কী এটা আমাদের বিবেচ্য বিষয় না। আমরা প্লেয়ার সাকিবকে নিয়ে (ভাবছি)।’

আসিফ আকবর সাংবাদিকের জানান, ‘সাকিব খেলবে এটা সিদ্ধান্ত নিয়েছি আমরা। সাকিবের সঙ্গে আপনাদেরও যোগাযোগ হয় যেহেতু রিপোর্টিং করেন। আপনারা চাইলে সাকিবকেও জিজ্ঞেস করতে পারেন। সাকিবের সঙ্গে গত কয়েকদিন আমাদের আলোচনা হয়েছে। বিভিন্ন ইন্টারভিউ বিভিন্ন জায়গায় দেখেছি। সাকিব আগ্রহ বোধ করাতে আমরা ভাবলাম আলোচনা হওয়া উচিত। প্লেয়ার সাকিবকে সম্মান দিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০