Ritesh Beghi
৮ মার্চ ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেমন হবে সিয়ামের রাক্ষস-এর গল্প?

আসছে ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘রাক্ষস’। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে চলছে সিনেমাটি ঘিরে। সিনেমার গল্প কেমন হবে, কাজের অগ্রগতি কতটা- তা সদ্যই সংবাদ মাধ্যমে জানিয়েছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

‘বরবাদ’ খ্যাত এই নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির এখন পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার শেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে সিনেমার এডিট ও ডাবিংয়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। যথা সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আশা করি। এরপর সার্টিফিকেশন বোর্ডে নেওয়া হবে।

মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমার প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি সিয়ামের একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে এবং চলতি সপ্তাহেই অফিশিয়াল পোস্টার আসার কথা রয়েছে। গত ডিসেম্বরে ঢাকায় শুটিং শুরু হলেও এই সিনেমার বড় একটি অংশের চিত্রায়ন হয়েছে শ্রীলঙ্কায়। নির্মাতার দাবি, সিনেমায় সিয়ামের বিপরীতে কলকাতার সুস্মিতা চ্যাটার্জির রসায়ন দর্শকদের বাস্তব জীবনের গল্পের আমেজ দেবে।

রাক্ষসের গল্প নিয়ে হৃদয় বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। এটা একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে রয়েছে ফ্যামিলি ড্রামা।

নির্মাতা জানান, বরবাদ সিনেমার চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে।

উল্লেখ্য, এবারের ঈদে শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো বড় বড় সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। এতগুলো সিনেমার ভিড়ে হল পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও পরিচালক হৃদয় বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের হামলায় আহত মৎস্যজীবী দল নেতা টুটুলকে জাকির খানের অর্থসহায়তা

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

লেবাননে গির্জায় হামলা চালিয়েও ‘খ্রিষ্টানদের রক্ষাকর্তা’ সাজার দাবি নেতানিয়াহুর

‘২৩ বছর ধরে আমাকে শেষ করতে চেয়েছেন, পারেননি’

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

বিয়ের সাজে আমির-গৌরী, প্রথম ছবি প্রকাশ্যে

১১

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১২

জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ

১৩

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

১৪

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

১৫

আবার দেখা হতে যাচ্ছে দুই বন্ধুর

১৬

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

১৭

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

১৮

২০ সেকেন্ডের স্পাইডার-ম্যান টিজারে মেসির আয় ১৮৩ কোটি টাকা

১৯

তেলের দামের প্রভাবে ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

২০