news desk
১৫ নভেম্বর ২০১৯, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন

প্রাইম নিউজ অনলাইনঃ

‘যেখানে মাঠ সেখানেই খেলা’এই শ্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদের আয়োজনে ডায়মন্ড মেলামাইন টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে কেরানীগঞ্জ কালিন্দী খেলার মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।এসয় মন্ত্রী বলেন,বাংলাদেশের শ্রেষ্ঠ খেলােয়াড় হচ্ছে কেরানীগঞ্জে সেই ঐক্যটা ধরে রাখতে হবে। আমরা শুধু ক্রিকেট না সব ধরনের খেলা সারা বছর জুড়ে আয়োজন করে কেরানীগঞ্জের খেলাধুলার উন্নয়ন করতে চাই।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,ডায়মন্ড মেলামাইনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিদুল হক সাহিদ,জিনজিরা ইউ পি চেয়ারম্যান শাকুর হোসেন,রাজনীতিবিদ ও ক্রীড়ানুরাগী হাজ্বী মাহমুদ আলম,মীর আসাদ হোসনে টিটুসহ টুর্নামেন্টে অংশগ্রহনকারী কর্মকর্তা, খেলােয়াড় এবং এলাকাবাসী।
উদ্বোধন শেষে প্রথম দিনে হাফেজ রোড স্পোটিং ক্লাব ও কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি অংশগ্রহন করে
উদ্বোধনী খেলায় কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ৬৫ রানে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হাফেজ রোড স্পোটিং ক্লাব কে। টসে জিতে প্রথমে ব্যাট করে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি ১৭৬/৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সজিব ৪৯, জিৎ ৪২ এবং নাঈম ১৮ রান করেন। ১৭৭ রানের পাহাড় তাড়া করতে নেমে ১১১ রানেই আল আউট হয়ে যায় হাজেজ রোড স্পোর্টিং ক্লাব। ৪২ রান ও দুই উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অলরাউন্ডার জিৎ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১২

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৩

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৪

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৫

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৬

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

১৭

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

১৮

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৯

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০