news desk
১১ মে ২০২০, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সহকারী কমিশনার ( ভূমি), দক্ষিণ, র‍্যাব,পুলিশ সদস্য ও স্বাস্থ্যকর্মী সহ নতুন করে আক্রান্ত ২০ জন

কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেল এর এসিল্যান্ড (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আব্দুল্লাহ তিন্নির রিপোর্ট পজেটিভ আসে। একই সঙ্গে তার স্বামী সাংবাদিক ইমরান আব্দুল্লাহও করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তবে ইমরান আব্দুল্লাহকে কেরানীগঞ্জে আক্রান্তের তালিকায় রাখা হয়নি।

আক্রান্তদের মধ্যে র‍্যাব সদস্য ৪ জন, কেরানীগঞ্জ মডেল থানার ২ পুলিশ, সাজেদা হাসপাতালের ৩ ষ্টাফ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
এছাড়াও শুভাঢ্যা ইউনিয়নে দুইজন, জিনজিরায় পাঁচজন, কালিন্দী ও রুহিতপুরে একজন করে শনাক্ত হয়েছেন।

সোমবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন জানান, সবমিলিয়ে কেরানীগঞ্জে পজেটিভ হয়েছেন ৩২৭ জন। সুস্থ্য হয়েছেন ৪০ জন, আর মৃত্যু হয়েছে ৮ জনের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, কেরানীগঞ্জ করোনার হটস্পট হওয়া সত্ত্বেও এসিল্যান্ড সানজিদা নিয়মিত সরকারি দায়িত্ব পালন করে গেছেন। জনগণকে করোনা সম্পর্কে সচেতন করতে কখনো মাইক নিয়ে প্রচারনায় নেমেছেন, আবার কখনো ত্রান নিয়ে অসহায় মানুষের বাড়িতে ছুটে গেছেন। কখনো আবার বাজার নিয়ন্ত্রণে ছুটে গেছেন বিভিন্ন হাটবাজারে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে সানজিদা তিন্নি করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্বামীও আক্রান্ত হয়েছে। বর্তমানে তারা রাজধানীর বাসায় চিকিৎসাধীন আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

১

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

২

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৩

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৪

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৫

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৭

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৮

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

৯

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০