Publisher
১৬ নভেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোনো অপশক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না: আইজিপি

অনলাইন ডেস্ক: পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বানচাল করার সক্ষমতা কোনো অপশক্তির নেই। দেশের মানুষ এখন নির্বাচনমুখী হওয়ায় এটাই সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে বলে জানান তিনি।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন আইজিপি। মতবিনিময়সভাটি নগরীর বয়রা কেএমপি পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়।

আইজিপি বলেন, অতীতের সমালোচনা এড়াতে এবার প্রথমবারের মতো সব ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তিনি জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতা থেকে বের হয়ে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

নির্বাচনকে ঘিরে নাশকতা ও সহিংসতার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশ একা নয়, সাধারণ মানুষও তাদের শক্তি। গুজব, মিথ্যা তথ্য ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতাসহ সব কিছু নজরদারিতে আছে।

পুলিশের অতীত বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পক্ষপাত বা অনিয়মে জড়িত ছিলেন এবং সংশোধনযোগ্য নন, এবার তাদের নির্বাচনের দায়িত্বে রাখা হবে না। এসপি ও ডিআইজিরা সংশ্লিষ্টদের চিহ্নিত করছেন এবং নির্বাচনের আগে তালিকা করে দায়িত্ব থেকে বাদ দেয়া হবে।

সাংবাদিকদের নিরাপত্তা ও মাঠে কাজের পরিবেশ প্রসঙ্গে আইজিপি বলেন, সাংবাদিকদের কোনো বাধা দেয়া হবে না। বরং তারা যেন স্বাধীনভাবে ভোটের খবর সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে পুলিশ উৎসাহ দেবে।

এর আগে, তিনি খুলনার পাঁচটি স্থানে চলমান নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন করেন এবং খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। সভায় খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০