Publisher
২৭ ডিসেম্বর ২০২১, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদার বিদেশে চিকিৎসা: মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘লিভার সিরোসিসে’ আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার আইনমন্ত্রী আনিসুল হক তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার পরিবারের করা আবেদনের বিষয়ে আইনি মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। সেটি স্বারাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। তবে কী ধরনের মতামত দেওয়া হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

এ বিষয়ে যতবারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ফাইল প্রধানমন্ত্রী পর্যন্ত গেছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, এবারও ফাইলটি একইভাবে প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, সে কারণে মন্ত্রণালয়ের মতামত এখন বলা যাবে না। এর গোপনীয়তা বজায় রাখতে আমি বাধ্য।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাইলটি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর সিদ্ধান্ত জানা যাবে উল্লেখ করে তিনি বলেন, আমি বারবার বলে আসছি, ৪০১ ধারায় দরখাস্ত একবার নিষ্পত্তি হলে তা আবার বিবেচনা করার সুযোগ নেই। আইনের যে ব্যাখ্যা আমি দিয়েছি, সেটিই সঠিক বলে মনে করি।

সবশেষ গত ১৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে। সেখানে তিনি ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন বলে জানানো হয় দলটির পক্ষ থেকে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একটু ভালো বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০