Publisher
২৫ জুন ২০২২, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়াকে বলি, আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা’

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা জানেন, এই পদ্মা সেতু নির্মাণের জন্য ২০০১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। খালেদা জিয়া এসে তা বন্ধ করে দিয়েছিল। আমরা ২০০৯ সালে সরকারে এসে আবার পদ্মা সেতু নির্মাণ শুরু করি। তখন তার কি বলেছিল? বলেছিল, আওয়ামী লীগ কোনোদিন নাকি পদ্মা সেতু করতে পারবে না। খালেদা জিয়াকে বলি, আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা।

শনিবার দুপুর ১টার পর শিবচরের কাঁঠালবাড়ি জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পদ্মা সেতু উদ্বোধনের পর মাদারীপুরের শিবচরে জনসভায় জনতার উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পদ্মা সেতু করতে গিয়ে আমাকে অনেকে অপমান করেছে। আমাদের একটাই লক্ষ্য ছিল এ পদ্মা সেতু নির্মাণ করবোই।

এ সাহস দিয়েছেন আপনারা, শক্তি দিয়েছেন আপনারা। আমি আপনাদের পাশে আছি। এখন তো পদ্মা সেতু হয়ে গেল। আমরা আসব, আপনারাও যাবেন।

শেখ হাসিনা বলেন, আজকের দিন দক্ষিণাঞ্চলের মানুষের জন্য বিশেষ দিন। কিছুক্ষণ আগে এ অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করে আসলাম, আলহামদুলিল্লাহ।

তিনি বলেন, বাবা-মা, ভাই-বোন হারিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারাও আমার পাশে ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে এ পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাই। বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, কখনোই সেতু করতে পারবো না। আমরা কিন্তু করতে পেরেছি, আপনারা পাশে ছিলেন বলে। জনগণের শক্তি বড় শক্তি। আমি সেটাই বিশ্বাস করেছি।

পদ্মা সেতুর উদ্বোধন করতে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়ায় আসেন। প্রথমে প্রধানমন্ত্রী সকাল ১০টায় মাওয়া প্রান্তে দুটি ফলক উন্মোচন করে পদ্মা সেতুর উদ্বোধন করেন। এরপর শেখ হাসিনা সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন। সুধী সমাবেশের পর প্রধানমন্ত্রী নিজ হাতে টোল দিয়ে পদ্মা সেতুর টোল প্লাজা উদ্বোধন করেন। এরপর সেতুর ওপর দিয়ে সড়ক পথে শেখ হাসিনা শরীয়তপুরের জাজিরা পয়েন্টে পৌঁছান এবং সেখান নাম ফলক উন্মোচন করেন। জাজিরা প্রান্তে পৌঁছানোর আগে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর ওপর মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে আকাশে বিমান বাহিনীর সদস্যদের দৃষ্টি নন্দন বিমান মহড়া প্রত্যক্ষ করেন। দুই প্রান্তে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের পর শেখ হাসিনা মাদারীপুরের কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় আসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০