Publisher
১৩ অক্টোবর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার ত্রাণবহরের আটক সব বিদেশি কর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: গাজাগামী একটি ত্রাণবহর থেকে ইসরায়েলের হাতে আটক সব বিদেশি কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। ইসরায়েলের একটি আইনি কেন্দ্র রবিবার এ তথ্য নিশ্চিত করেছে।

‘আদাহ লিগ্যাল সেন্টার’ নামের ওই প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘থাউজেন্ডস ম্যাডলিনস ফ্লোটিলা’ এবং ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের কনশেন্স মিশন’-এর সব অংশগ্রহণকারীকে ইসরায়েলের অবৈধ আটকাবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগকেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বর্তমানে ইসরায়েলের জিম্মায় আর কেউ নেই।

কেন্দ্রটি আরও জানায়, রবিবার ভোরে কয়েক ডজন কর্মীকে জর্ডানের মাধ্যমে ফেরত পাঠানো হয়। সর্বশেষ মুক্তি পাওয়া দুজন হলেন হুওয়াইদা আরাফ এবং জোহার রেগেভ, যারা উভয়েই ইসরায়েলের দ্বৈত নাগরিক। তাদের বিরুদ্ধে ‘ফৌজদারি অভিযোগের’ সন্দেহ থাকলেও কোনো অভিযোগপত্র ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে।

জর্ডান রবিবার সকালে জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীর এবং জর্ডানের মধ্যবর্তী কিং হুসেইন (অ্যালেনবি) সেতু ক্রসিং দিয়ে ৪৫ জন কর্মী দেশটিতে পৌঁছেছেন। বিভিন্ন দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কর্মীদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তি পাওয়া কর্মীদের মধ্যে তিউনিসিয়া, স্পেন, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিকরা রয়েছেন।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ইসরায়েলি নৌবাহিনী গাজায় আরোপিত অবৈধ অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা হওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) ৯টি নৌকার একটি বহরে হামলা চালায় এবং জাহাজে থাকা প্রায় ১৫০ জন কর্মীকে আটক করে। দখলদার শক্তি হিসেবে ইসরায়েল এর আগেও গাজাগামী বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে, তাদের মালামাল জব্দ করেছে এবং জাহাজে থাকা কর্মীদের ফেরত পাঠিয়েছে।

২০২৩ সালের বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ওই ছিটমহলে ৬৭,৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলার ফলে গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অধীনে ছিটমহলটিতে দুই বছরের ইসরায়েলি যুদ্ধের অবসানের লক্ষ্যে শুক্রবার গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০