Publisher
২০ অক্টোবর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি বহাল আছে, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর মারাত্মক হামলা চালানোর পরও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৯ অক্টোবর) এয়ার ফোর্স ওয়ানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

যুদ্ধবিরতি এখনো কার্যকর কি না – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যা আছে।’ তিনি মনে করেন, হামাসের নেতৃত্ব কোনো অভিযোগ লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং তিনি কিছু বিদ্রোহীকে দোষারোপ করেছেন।

ইসরায়েল বলেছে, রোববার হামাসের অবস্থানগুলোতে হামলা চালানোর পর তারা গাজা যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে গত একদিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। এ হামলার ব্যাপারে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হতাহতের খবর খতিয়ে দেখছে।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, তিনি যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিলেন, তা বহাল থাকবে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, হামাসের সঙ্গে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ হবে। আপনারা জানেন, তারা বেশ উচ্ছৃঙ্খল ছিল। তারা কিছু গুলি চালিয়েছে, কিন্তু আমরা মনে করি সম্ভবত তাদের নেতৃত্ব এতে জড়িত নয়।’

গত ৯ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং হামাস একটি শান্তি পরিকল্পনার চুক্তিতে পৌঁছেছে। প্রথম পর্যায়ে মধ্যে সমস্ত বন্দিদের মুক্তি এবং ইসরায়েলি সৈন্যদের একটি রেখার বাইরে প্রত্যাহার করা হয়েছে।

১০ অক্টোবর সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে উভয় পক্ষই তখন থেকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০