news desk
২৫ সেপ্টেম্বর ২০২০, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে দ্বিতীয় দফার বন্যায় বাড়িঘর-রাস্তাঘাট-ফসলের ক্ষতি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : চলনবিল অধ্যুষিত নাটোরের গুরুদাসপুরে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ডুবে গেছে অধিকাংশ রোপা আমন ধান ও সবজি ক্ষেত। বসতবাড়ি জলাবদ্ধ হয়েছে। রাস্তাঘাট ভেঙ্গে গর্ত হয়ে গেছে। সেই সাথে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে।

এদিকে পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পৌর মেয়র শাহনেওয়াজ আলী সরাসরি বিভিন্ন সড়কে পাইপলাইন স্থাপন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন। কিন্তু উপর্যুপুরি বর্ষণে তড়িৎগতিতে জলাবদ্ধতা নিরসন সম্ভব হচ্ছেনা।

এছাড়া নিচু বসতবাড়িগুলো এখন জলাবদ্ধ। রাস্তাঘাটে জমে থাকছে পানি। উপজেলার আত্রাই, নন্দকুজা, গুমানী, বিশানী, কাটাবাড়ি নদীসহ চলনবিলের পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও রয়েছে ঝুকির মধ্যে। এভাবে পানি বাড়তে থাকলে বিলসা মা জননী সেতুর পাড় ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা অনেকের।

চলনবিলে দ্বিতীয় দফায় বন্যা হওয়ায় পানি বের হতে দেরি হবে। পিছিয়ে যাবে রসুন, সরিষাসহ রবিশস্যের চাষাবাদ। এতে ফলন কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বোরো ধানের চাষও পিছিয়ে যাবে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়াসহ পাশর্^বর্তী তাড়াশ ও চাটমোহর উপজেলার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০