Publisher
৮ অগাস্ট ২০২১, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬ জন নিহত

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে ঢাকাগামী যাত্রীবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ৬ জন নিহত এবং তিন শিশু আহত হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং একটি শিশু রয়েছে। তাৎক্ষনিকভাবে নিহতদের মধ্যে তিনজনের পরিচয় ছাড়া বাকী ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলো টাঙ্গাইল সদর উপজেলার মতিয়ার রহমানের ছেলে আল মামুন, গাংনী মেহেরপুর জেলার জাহান নবীর ছেলে জসিমউদ্দিন এবং শহিদুল ইসলামের নাম ছাড়া ঠিকানা পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন গুরুদাসপর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ তমাল হোসেন। গুরুদাসপুর উপজেলা প্রশাসন থেকে জেলার প্রত্যেক মৃত পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়ার ঘোষনা করা হয়েছে। খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঢাকাগামী পিকআপ ট্রাকটি (ঢাকা মেট্টো-না-১৭-৮৪৩৫) বনপাড়া ও বড়াইগ্রাম থেকে যাত্রী তুলে ঢাকা অভিমুখে রওনা দেয়। পরে পিকআপটি কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌছালে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ নারী সহ ৫ জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা এসে আহত ৩ শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পথে এক শিশু মারা যায়। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১০

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১১

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১২

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৩

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৪

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৫

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

১৬

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১৯

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

২০