Publisher
৬ মে ২০২১, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুরুদাসপুরে ৬ বছরের শিশুপুত্রের বস্তাবন্দী গলাকাটা মৃতদেহ উদ্ধার

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃনাটোরের গুরুদাসপুর থেকে মুহিবুল্লাহ নামে ৬ বছরের এক শিশু পুত্রের বস্তাবন্দি গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে ওই শিশুর বস্তাবন্দি গলাকা মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মুহিবুল্লাহ সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের পল্লী চিকিৎসক ইসাহক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সিংড়া উপজেলার গোটিয়া মহিষমারী গ্রামের শিশু মুহিবুল্লাহ তার মা’র সাথে প্রায় এক মাস আগে পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি গ্রামে নানার বাড়ি বেড়াতে যায়। বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে কার্টুন দেখতে দেখতে বাড়ির বাইরে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও সে আর ফিরে না এলে সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়না। পরে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দুরে এক ভুট্টার জমিতে তার বস্তাবন্দি গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বস্তবন্দি গলা কাটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহকারী পুলিশ সুপার (সার্কেল) জামিল মাহমুদ সহ ডিবি পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ভুট্টার জমিতে শিশুর বস্তাবন্দি গলা কাটা লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শত্রুতার বশবর্তী হয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তবে সঠিক কারণ উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০