Publisher
৮ জানুয়ারী ২০২২, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এসএমই বাণিজ্য মেলা শুরু

অনলাইন ডেস্ক: চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী দ্বিতীয় বাংলাদেশ সিএসএমই বাণিজ্য মেলা ২০২২। বন্দরনগরীর টাইগারপাস এলাকার শহীদ শাহজাহান মাঠে শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এ মেলার আয়োজন করেছে। মেলায় ছোট-বড় মিলিয়ে মোট ২০০টি স্টল এবং ৬টি প্যাভিলিয়ন থাকবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি নারী উদ্যোক্তাদের দ্বারা উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

এতে ইরান, ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া, বাহরাইন, কাতারসহ অন্যান্য দেশের উদ্যোক্তারা পরিদর্শনে আসবেন বলে জানা গেছে।

আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সিডব্লিউসিসিআই পরিচালক সেলিনা তাহের, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য সাবিহা নাহার বেগম, নারী উদ্যোক্তা লতিফা হক লুচি এবং ক্রীড়া সংগঠক শ্রাবণ নিসা বেগমকে প্রীতিলতা ওয়াদ্দেদার পুরস্কার দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

২

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৩

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৫

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৬

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৭

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৮

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৯

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১১

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১২

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৩

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৪

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৬

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৭

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৮

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৯

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

২০